Friday, August 23, 2013

ছোট গল্প---------------জীবন রহস্য


    1. Scientist Poet
      তোমার সংসারের নিকুচি করি। আমার জিবনে আর কি থাকলো। থাকো তুমি তোমার সংসার নিয়ে। আমি চললাম। কথা গুলো গড় গড় করে বের করছিলেন জলির মা নিপুন ইসলাম। সবাই ভাবছেন এ গুলো তো মেয়েদের নিত্য দিনের ব্যাপার। সব সংসারে সবখানেতেই মেয়ের বিশেষ করে প্রেমিকা ও স্ত্রী রুপে এরমকম চেঁচামেচি করেই থাকে।
      হ্যাঁ তিনিও এর বাইরে নন। তবে আজকের ব্যাপারটা কিছুটা ভিন্ন। অন্যান্য দিনে জলির বাবা নাহিদ ইসলাম তার একমাত্র মেয়ের একমাত্র মায়ের চেঁচামেচিতে নিজেই ঘর ছেড়ে বাহিরে যান। কিন্তু আজ হঠাত দৃশ্যপট পাল্টে গেল । বাবার পরিবর্তে মা ই ঘর ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু কেন? কি সেই রহস্য?
      নাহিদ সাহেব সরকারী চাকুরীজীবী। তার ভাষায় একজন গরীব ও সাধাসিধে মানুষ তিনি। তবে তার ঢাকার গুলশানে ২টি ফ্লাট আছে। কিছু জমি ও কিনেছেন তিনি গাজীপুরে। কিন্তু কি এক অজানা আতঙ্কে প্রচুর পরিমানে রসদ থাকা সত্ত্বেও তাতে ইট, সিমেন্ট ও রডের সমন্বয়ে তৈরী বীজ বপন করতে পারছেন না।
      একটি মাত্র আদরের মেয়ে তার। ফ্যামেলি প্ল্যানিং এর ফসল। ননীর পুতুল মেহজাবিন জলি। যদিও মেয়েটিকে সবাই এঞ্জেলিনা জলি বলে ডাকে। কোথাকার কোন উলঙ্গ সেলিব্রেটির নামের সাথে মিল রেখে তাকে এখন সবাই এ নামেই ডাকে। ইদানিং তার আচার-আচরন, পোষাক নাকি অনেক টা উলঙ্গ সেলিব্রেটির মতই।
      মেয়েটির বয়স যখন পাঁচ তখন নাহিদ সাহেবের পোস্টিং খুলনাতে। খুলনার খালিশপুরেই ২ রুমের একটি বাসা ভাড়া করে থাকতেন। মেয়েকে ভাসানী মহিলা বিদ্যাপীঠ এ শিশু শ্রেণীতে ভর্তি করে দেন।
      এরকম কয়েক বছর কাটলো। মাঝে মাঝেই পোস্টিং চেঞ্জ হতো। কখনো এখানে কখোনো সেখানে।
      জলি সপ্তম শ্রেণীর শেষের দিকে নাহিদ সাহেব কোথা থেকে যাদু শিখে আসলেন। মনে হয় কাম্রুক্কামাক্ষা থেকেও বড় কোন জায়গা হবে হয়ত। মন্ত্র পরে কারো সাথে মোবাইলে এক-দু মিনিট কথা হলেই বাসায় এটা সেটা হাজির হয়ে যেত। টিভি,ফ্রীজ, মোবাইল, সোনা-দানা,এসি আরো কত কি...............।
      একদিন উপরের মহলে তিনি ফোন করলেন। ফোন শেষ হতে না হতেই স্ত্রী কে ডাকা ডাকি শুরু করলেন। স্ত্রীকে ডেকে বললেন ওগো খোদা এই গরীবের দিকে ফিরে তাকিয়েছে। ফ্লাট! ঢাকা!। জলির মা কথার কোন আগা গোড়া খুজে না পেয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে বলোতো? ফ্লাট! ঢাকা!। মানে কি? উত্তরে নাহিদ সাহেব বললেন ‘এসব তুমি বুঝবানা মূর্খ কোথাকার’
      পরের দিন ই সপরিবারে ঢাকার গুলশানে চলে গেলেন। যাদুর রহস্য আজও উদঘাটিত হয়নি।
      মেয়েকে ২মাস পরে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে একটি ইংলিশ মিডিয়ামে অষ্টম শ্রেণীতে ভর্তি করে দেন । সেইদিন থেকেই শুরু মেয়ের পরিবর্তন। তবে তেমন পরিবর্তন হয়নি। আগে যেখানে সেলোয়ার কামিজ, পায়জামা পরত আজ সেখানে টিশার্ট, জিন্সের(হাফ) প্যান্ট, পড়া শুরু করল। আর তেমন চেঞ্জ হয়নি। তবে আগে বুকটাকে মশা মাছি থেকে আড়াল করার জন্য ওড়না নামক একটা যন্ত্র ব্যাবহার করত। এখন মশা, মাছি সহ রয়েল বেঙ্গল টাইগার, বুকের রাজা সিংহ কে বিনা দাওয়াতে আমন্ত্রন জানাতে ওড়না নামক যন্ত্রটির অপব্যাবহার করতে নারাজ।
      Infact নাহিদ সাহেব এবং তার স্ত্রী ও চায় না তাদের মেয়ে তাদের সম্মান কমিয়ে দিক।
      এভাবে একটি বছর পার হয়ে যায়। জলি আরো আপডেট হতে থাকে। দেহের গড়ন বাড়তে থাকে। সৌন্দর্য যেন উতরে পরছে। দিন দিন আরো আকর্ষণীয়া হচ্ছে। একবার তাকালে মনে হয় আবার তাকাই। শারীরিক গঠন, সৌন্দর্য বাড়ছে আর নিউটনের তৃতীয় সুত্র অনুসারে বিপরীত প্রতিক্রিয়ায় কমছে পোশাকের আকার।
      নবম শ্রেণীতে অন্য একটি নামি দামি স্কুলে ভর্তি হয় জলি। কম্বাইন্ড স্কুল। ছেলে-মেয়ে পাশাপাশি বসে। একটি ছেলে, একটি মেয়ে নীতিতে অটল স্কুলটি। প্রথম দিনই জলির পাশে বসে ছিল রকি। প্রথম দিনই ভাব গড়ে ওঠে ছেলেটির সাথে।
      এভাবে আরো পরিচয় হয় জনি, কনা, মাহী, শিপলু আরো অনেকের সাথে।
      এমন একদি্ন স্কুলের সামনে দাড়িয়ে আছে রকি কয়েকটি ছেলের সাথে। ওরা অন্য স্কুলে পড়ে। গল্প করছিলো। হঠাত জলি কে দেখে রকি বলে উঠল দেখ দেখ মাল টা আসছে। তোদের কে বলেছিলাম যে মালের কথা এইটা হচ্ছে সেই মাল। বুকটা দেখেছিস মনে হয় আজ ইয়ে টা পড়েনি! একটা ছেলে বলে উঠল আরে ইচ্ছে করেই ত পড়েনি। দোস্ত দেখ তো মালটা কে মেনেজ করা যায় কি না?
      রকি ওর সাথে আর ও সখ্যতা বাড়াতে থাকে। একজন আরেক জনের ঘনিষ্ঠ হতে থাকে। মোবইলে সারা দিন কথা বলা, ফেসবুক চেটিং , ঘুড়তে যাওয়া। একদিন রকি জলিকে প্রেমের প্রস্তাব দেয়। জলিও তাতে সারা দেয়।
      এভাবেই বছরটি চলে যায়। একদিন এক রেস্টুরেন্টে রকি জলিকে আসতে বলে।
      জলি রেস্টুরেন্টে গিয়ে দেখে রকি মোবাইলে মন দিয়ে কি যেন দেখছে। জলি রকি কে জিজ্ঞেস করলো কি দেখছো? রকি বলে এক্স দেখছি। তুমি দেখবা? জলি জানতে চায় এক্স টা কি?? ইসস ন্যাকা কিচ্ছু বোঝো না?? আসো দেখাই। এরপরে দুজনে মোবাইলের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে!
      একদিন রকি মোবাইল করে জলি কে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে। জলি ও রেডি হয়ে চলে যায়। রকির বাসায় কেউ নেই। শুধু রকি আর জলি। জলি কে রকি ওর বেডরুমে নিয়ে গিয়ে বসতে বলে ফ্রীজ থেকে লাল পানির বিদেশী বোতল নিয়ে আসে। দুজনে লাল পানি শরবতের মত পান করে এক জন আরেক জনের শরীরের উপরে পরে গেল। এরপরে যা হবার তাই হলো। যদিও এটা আমাদের সমাজে অনেকটা স্বীকৃত একটি ব্যাপার। কারন বিয়ের বয়স মেয়ে ১৮ ও ছেলে ২১ কিন্তু তার আগেই যে বিয়ের বয়স হয়ে যায় তা সমাজ বোঝে না। সুতরাং ফুর্তি কর, মজা কর, সেক্স কর কিন্তু বিয়ে করা যাবে না। তাহলে বাল্য বিবাহের কেসে ফাসিয়ে দেয়া হবে।
      গোপনে রকি একটি গোপন ক্যামেরায় ওদের একসাথে থাকার দৃশ্য ধারন করে।
      এর পর ওদেরএলাকাতে বন্ধু বান্ধবী সবার কাছে ভিডিও তা পোছে যায় আলোর(৩*১০^১০) বেগে। ক্লাসের সবার মোবাইলে কিছু থাকুক আর না থাকুক ভিডিও টা পাওয়া যাবে।
      জলির বান্ধবী কনা গতকাল জলিদের বাসায় এসে বলে এই জলি শোন আজকে নতুন একটা পাইছি। খুব হট কাল সবাই এটা দেখেছে আমি এখনো দেখিনি। আয় একসাথে দেখি মজা পাবি।
      জলি ও মজা নেয়ার জন্য আসে কিন্তু যে মজা ভিডিও টা দেখে পেয়েছিল তা হয়ত ভাষায় প্রকাশ করা যাবে না। আনন্দে ওর চোখ থেকে অশ্রু ঝলকানি দিয়ে মাটিতে গড়িয়ে পড়েছিল। শুধু এটুকুই বলা যায় জলি এতটাই আনন্দিত হয়েছিল যে তার এক ঘন্টা পর তার লাশ গুলশান লেকের মধ্যে পাওয়া যায়।

      প্রচণ্ড মানসিক কষ্টে জলির মা আজ তাই নিজেই ঘর ছেড়ে চলে যান।

      রাত ১১টা নাহিদ সাহেব মনকে সান্ত্বনা দিতে গুলশান লেকের পাড়ে যায়। তার চোখের সামনে এখনো মেয়ের মুখটি ভাসছে। চোখ থেকে নয় মন থেকে অশ্রু ঝরছে নাহিদ সাহেবের। হঠাত কোথা থেকে অনুচ্চস্বরে কান্নার আওয়াজ শুনতে পান। একটি ছেলে পরনে একটি ময়লা হাফ প্যান্ট। ছেলেটি ওর বাবার কাছে ১০টা টাকা চাইছে। কিন্তু ছেলেটির বাবা দিতে পারবে না বলছে। ছেলেও টি জোর করছে।
      একপর্যায়ে ছেলেটির বাবা ছেলেটির গালে একটি চড় বসিয়ে দেয়। নাহিদ সাহেব দেখলেন চড় মারার সাথে দুজুন দুজনকে জড়িয়ে ধরে ডুকরে কেদে উঠলো। নিঃশব্দে গড়িয়ে পড়ল দু ফোঁটা অশ্রু। এক ফোঁটা ছেলেটির আরেক ফোঁটা তার বাবার।

      উৎসর্গঃ ঐশীদের ও তাদের পিতা মাতার প্রতি।
    উৎসর্গঃ ঐশীদের ও তাদের পিতা মাতার প্রতি।

No comments:

Post a Comment