বিকাল ৪টা বেজে ৪৫ মিনিট। ৫টায় একটা টিউশনি আছে।
রেডি হচ্ছিলাম। এমন সময় স্টুডেন্টের ফোন। ‘হ্যালো রাহাত? রাহাতঃ হ্যাঁ ভাইয়া? আমিঃ
হ্যাঁ বলো শুনতে পাচ্ছি। রাহাতঃ ভাইয়া আজ আসতে হবে না। আমিঃ কেন? আসবো না কেন? রাহাতঃ
ভাইয়া আজ একটু বেড়াতে যাবো। আমিঃআচ্ছা ঠিক আছে পড়াটা ঠিক করে রেখো। লাইন টা কেটে
দিল রাহাত।’ একটা চিন্তা মাথা থেকে নেমে গেলো। কিন্তু এখন কি করব? হঠাত মনে পড়ল
একটা বই কিনতে হবে। so কুস্টিয়া শহরে যাওয়া দরকার। এখন
ভার্সিটির গাড়ী পাওয়া যাবে না। আমাদের ভার্সিটি থেকে কুষ্টিয়া শহর প্রায় ২৪
কিলোমিটার দূরে। ভার্সিটির গাড়ি না পেলে লাইন বাসে যেতে হয়। সুতরাং এখন লাইন বাসে
যেতে হবে।
শেখপাড়া বাস স্ট্যান্ড এ গাড়ীর জন্য দাঁড়িয়ে আছি।
কিছুক্ষনের মদ্ধেই গাড়ি এসে পড়ল। আমার পিছন পিছন কয়েকজন উঠলো। বসার জন্যআমি ই শুধু
মাত্র সীট পেলাম। আমার সামনের সীটে একটা ছেলে বসা। দেখলাম একটা সুন্দরী মেয়ে তার
পাশে এসে দাড়াতেই ছেলে টা উঠে পড়লো। আপু বসুন । মেয়েটা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলল
‘আমি সুন্দরী দেখে উঠে পরলেন নাকি?’
ছেলেটার মুখটা ফ্যাঁকাসে হয়ে গেল। এক রাশ বিরক্তি নেমে আসলো সেখানে। আসলেই মেয়েটা
অসম্ভব সুন্দরী। ওর রুপ দেখে আমার নজরুল সেই গানটি মনে পড়ে গেল।
( মনে মনে গাইলাম ‘ তুমি সুন্দর প্রিয় তাই চেয়ে
থাকি একি মোর অপরাধ? আমি বলব ‘ নজরুল তুমি করিয়াছো ভুল। / তোমার ই কারনে আজ
সুন্দরী মেয়েরা নিচ্ছে ভাব। / দিচ্ছে গালি।
ছেলেদের হৃদয়ে জমছে কালি। মেয়েরা দিচ্ছে দেখো কেমন
জবাব’।
আর হ্যাঁ মেয়েরা সুন্দরী হলেই কেন তাকাতে হবে। আর
কালোদেরকে কেন অবজ্ঞা করবে। হয় সবার দিকে সমান দৃষ্টিতে তাকাতে হবে। নতুবা কারো
দিকেই তাকানো যাবে না। এইসব সাম্প্রদায়িক
চিন্তা থেকে সরে আসতে হবে অচিরেই।)
জানিনা মেয়েটা সত্য বলল নাকি ছেলেটা ভদ্রতা
দেখালো। তবু ও ভদ্রতাই আগে আসে তাই ছেলেটিকে বললাম ভাই বৃদ্ধদের ছাড়া কাউকে সিট
দিয়ে ঝামেলায় পড়বেন না। এই গুলা ভার্সিটির মাইয়া। ভাব বেশি। এইশুনে মেয়েটা আমার দিকে
কটমট করে তাকিয়ে সামনে চলে গেল। এর থেকে মেয়েটিকে আর বেশি কিছু বলতে পারিনি।
বাস থেকে নামলাম মজমপুর গেটে। একটা ভ্যানে উঠলাম। বুথে
যেতে হবে। টাকা তুলতে হবে। ভ্যান চালাচ্ছে একটা ছেলে। বয়স ১৫ কি ১৬ দেখে খুব খারাপ
লাগলো। বুথের সামনে নেমে ৫ টাকার ভাড়া ১০ টাকা দিতে চাইলাম। ছেলেটি নিলো না। আমি
শুধু একবার ছেলেটির মায়াবী চোখের দিকে তাকালাম। আর কিছু বলতে পারিনি। শুধু একটা
দিরঘ নিঃশ্বাস ফেলেছিলাম মাত্র।
বুথ থেকে টাকা উঠিয়ে বইয়ের দোকানে গেলাম। ইমন
মামার দোকান। দোকানে বসে মামার সাথে অনেটা গল্প টাইপের কথা হচ্ছে। কিছুক্ষন পর
পাশে একটা মেয়ে এসে দাঁড়ালো। আমাদের কথার মদ্ধে বা হাত দিচ্ছে বারবার। আমি চুপ
করলাম। মেয়েটিকে কিছু বলতে চাইলাম কিন্তু পারলাম না। পরে মামা আর মেয়েটির কথোপোকথনে বুঝতে পারলাম মেয়েটি স্ট্যাটিকস
এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। এ মেয়েটা ও বাঁচাল। আচ্ছা সব মেয়েরাই কি জন্মগত ভাবে
বাঁচাল? এটাকি ওদের জেনেটিকাল প্রবলেম?
বই কিনে হাসপাতাল মোড়ের দিকে যাচ্ছি। আজ প্রচণ্ড
গরম। ঘেমে ঘেমে অস্থির হয়ে উঠেছি। এমন সময় কে যেন সুরেলা কন্ঠে ‘এই পয়েট’
বলে ডাক দিলো। কোন মেয়ের কন্ঠ মে বি । মনে হলো কণ্ঠটা পরিচিত। হ্যাঁ পাশ ফিরেই
দেখলাম রিকশা থেকে একটা মেয়ে ডাকছে। হ্যাঁ চেনা ই বটে। আমাদের সাথেই পড়ে। নাম ঝামেলা খাতুন। মিষ্টি
মেয়ে। চেহারা টা ও মাশাল্লাহ। কিন্তু ওর সমস্যা হচ্ছে ওকে কিচ্ছু বললেও ঝামেলা
পাকায়। না বললেও ঝামেলা তৈরি করে। তাই আমরা ওর নাম রেখেছি ঝামেলা খাতুন। ওর আসল
নামটা ভুলেই গেছি। আমি জিজ্ঞাসা করলাম কিরে ঝামেলা খাতুন কৈ যাস? এইতো পিজ্জা খেতে
যাচ্ছি। তুই যাবি? সুবোধ বালকের মত না বলে সৎ বালকের মত বললাম ‘টাকা নাইরে কাছে।’
ও সরল মেয়ের মত বলল তাতে কি আমার কাছে আছে। চল যাই। আমি আর না করিনি। আবার কোন
ঝামেলা পাকিয়ে বসে কে জানে। আমি আরেকটা রিকশা ডেকে। দিয়ে তাতে উঠে পড়লাম।
রিকশা থেকে নামার পর ব্যাপারটা খেয়াল করলাম।
ঝামেলা খাতুন লেগিন্স পরা। দোকানের সামনে যেয়ে দাড়াতেই এক প্রকারের ছেলেরা ওর
লেগিন্সের দিকে তাকিয়ে আছে।
ছেলেরা মোট তিন প্রকার । মেয়েদের দিকে চোখ পড়লেই
সরিয়ে নেয়। এরা হচ্ছে ভিতু প্রকৃতির! দ্বিতীয় প্রকৃতি-এরা একবার তাকায় আবার চোখ
ফিরিয়ে নেয়, আবার তাকায় আবার চোখ ফিরিয়ে নেয়। এর হচ্ছে আধা ভিরু ওরফে আধা লুচ্চা।
শেষোক্ত প্রকৃতি হচ্ছে সাহসী। মেয়েদের দেখলেই অবস্থা খারাপ। ফ্যাল ফ্যাল করে
তাকিয়ে থাকে। এর হচ্ছে সাহসী ওরফে পুরাই লুচ্চা! ওর দিকে দ্বিতীয় প্রকৃতির ছেলেরা
তাকিয়ে আছে।
রাগে ভিতর টা জ্বলছে। ওকে বললাম আমি পিজ্জা খাবো
না। একটা স্প্রাইট খেয়ে ওখান থেকে চলে এলাম। বিলটা ও ই দিলো। এতই রাগ হচ্ছিলো যে
আমি ওকে ধন্যবাদ দিতে ও ভুলে গিয়েছিলাম। তবে আমি ঝামেলা খাতুন বা ছেলেদের কে কিছুই
বলতে পারিনি। ও রিকশায় উঠে চলে গেল।
বক চত্বর থেকে স্টেশনের পাশে এসে পড়েছি হাটতে
হাটতে। হঠাত একটা শব্দ। একজন আহ করে উঠলো। গোঙানির আওয়াজ। দেখলাম রিকশা থেকে একটা
মহিলা পড়ে গেছে। পেছন থেকে একটা মটর সাইকেল এসে ধাক্কা দিয়েছে।।
হঠাত রিকশা চালককে মোটর সাইকেল চালক লোকটি একটা থাপ্পড়
মেরে বসলো। রিকশা ওয়ালা লোকটি বৃদ্ধ। বয়স ষাটের উপরে। থাপ্পড় খেয়ে থর থর করে
কাঁপছেন তিনি। এই দৃশ্য দেখে আমি সহ আশে পাশের সবাই হতবাক। আগের থেকে আরো বেশি
ঘামছি আমি। কেউ কোন কথা বলছে না।
শুয়ারের বাচ্চা দেখে চালাতে পারিস না? মটর সাইকেল
চালকটি চোখ গরম করে রিকশা ওয়ালার দিকে তাকিয়ে গালি দিচ্ছে। আমি মোটর সাইকেল চালকটিকে
বললাম ‘ভাইয়া থাক! থাক! বুড়া মানুষ তো মাফ কইরা দেন। লোকটা আরেকদফা ভাব নিয়ে চলে
গেল। মনে মনে বললাম শালা তুমি মারার লোক
পাও না? বাপের বয়সি লোক মারতে শালার লজ্জাও করে না।
আফসুস আমি লোকটিকে আর কিছু ই বলতে পারিনি।
কিন্তু সমস্যা হলো থারমোডাইনামিকসের দ্বিতীয়
সূত্রানুসারে বৈশ্বিক এনট্রপি দিন দিন বাড়ছে। যার ফলে পৃথিবী ধ্বংসের সম্মুখীন।
সুতরাং আমার ভিতর থেকে না বের হওয়া কথা গুলো যদি না কোনদিন ই না বের হয়, তবে জীবনের
এনট্রপি বেড়ে-বেড়ে কবে যে আমি ও ধ্বংস হবো কে জানে?
উৎসর্গঃ যারা এনট্রপি দমিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে
চায়।
